ভোলা-ঢাকা রুটে ‘গ্রিন লাইন’ ওয়াটার বাস চালু

ভোলা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৯, ১৭:২৩আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৬

ভোলা-ঢাকা রুটে ‘গ্রিন লাইন’ ওয়াটার বাস চালু

ভোলা-ঢাকা রুটে যাত্রা শুরু করেছে ‘গ্রিন লাইন’ ওয়াটার বাস। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকার সদরঘাটে উদ্বোধন শেষে গ্রিন লাইন ভলভো ওয়াটার বাসটি ভোলার উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টার দিকে ভোলার ইলিশা ঘাটে পৌঁছে ওয়াটার বাসটি। এর মধ্য দিয়ে ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিলো।

এ সময় গ্রিন লাইন পরিবহনের মালিক মো. আলাউদ্দিন বলেন, ‘আমাদের কাজ হচ্ছে মানুষকে সেবা দেওয়া। ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ভোলা-ঢাকা রুটে গ্রিন লাইন সার্ভিস চালু। সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা বিআইডব্লিউটিএ’র অনুমোদন নিয়ে সার্ভিস চালু করেছি। মানুষ আমাদের স্বাগত জানিয়েছে। যত প্রতিবন্ধকতা আসুক না কেন, এই সার্ভিস চালু থাকবে।’

জানা যায়, ওয়াটার বাসটি ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় ভোলার উদ্দেশে ছাড়বে। ফের দুপুর দেড়টায় ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। প্রায় ছয় শতাধিক যাত্রী প্রতিদিন যাতায়াত করবে এই জলযান।

কর্তৃপক্ষ ওপরতলার (বিজনেস ক্লাস) ভাড়া সিটপ্রতি এক হাজার ও এবং নিচতলার (ইকোনিম ক্লাস) ভাড়া সিটপ্রতি সাতশ’ টাকা নির্ধারণ করেছে। এই প্যাকেজর মধ্যে যাত্রীদের জন্য নাশতার ব্যবস্থা রয়েছে।

যাত্রীরা বলছেন, ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিলো। আগে ঢাকা যেতে অনেক সময় লাগতো। গ্রিন লাইন সার্ভিস চালু হওয়ায় এখন দ্রুত যাতায়াত করা যাবে।

তবে যাত্রীদের দাবি, ওয়াটার বাসটি প্রতিদিন সকাল সাড়ে ৭টায় ভোলা থেকে ঢাকার উদ্দেশে এবং ঢাকা থেকে বিকাল ৪টায় ভোলার উদ্দেশে ছাড়ার ব্যবস্থা নিলে ভালো হতো।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম