কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ: ৬ বখাটে আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৯, ০৪:৪১ আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০৪:৪১

ধর্ষণের ঘটনায় আটককৃতরা নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ছয় বখাটেকে আটক করেছে। নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লা থানার বটতলা এলাকায় শাহজালাল রোলিং মিল সংলগ্ন মসজিদ গলিতে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে ফতুল্লা মডেল থানা পুলিশ রাতেই অভিযুক্ত রাসেল, আলামীন, রবিন, সুমন, শাহাদাত হোসেন ও সুজন নামে ছয়জনকে আটক করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘ধর্ষণের শিকার কিশোরী ওই এলাকার একটি কয়েল কারখানায় কাজ করেন। সোমবার সন্ধ্যায় কাজ শেষে কারখানার মালিকের সঙ্গে বাড়ি ফেরছিলেন। পথে তাদের পথরোধ করে এলাকার বখাটে যুবক রাসেল ও তার তিন সহযোগী। তারা কারখানার মালিককে মারধর করে টাকার বিনিময়ে ওই কিশোরীকে রবিন ও সুমন নামে দুই বখাটের হাতে তুলে দেয়। এরপর তিনজন মিলে ওই কিশোরীকে একটি বাড়িতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।’
তিনি জানান, মারধরের শিকার কয়েল কারখানার মালিক কাদির থানায় বিষয়টি জানালে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত ছয় জনকে আটক করে। এ ঘটনায় জড়িত অন্যদের আটক করতে পুলিশের অভিযান চলছে। আটকদের আসামি করে একটি মামলা করা হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার