পরিস্থিতি দেখতে জাতিসংঘের প্রতিনিধিরা সুন্দরবনে

মোংলা প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৩আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৭:২৩

জাতিসংঘের প্রতিনিধিরা সুন্দরবনে জাতিসংঘের যৌথ মিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে সুন্দরবন এসেছেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, তারা টানা তিনদিন অবস্থান করে পরিবেশগতভাবে হুমকির মুখে থাকা সুন্দরবনের জীববৈচিত্র্যের বর্তমান অবস্থা দেখবেন এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে মোংলার বন বিভাগের ফুয়েল জেটি থেকে প্রতিনিধি দলটি বন বিভাগের নৌযান ‘বনবিলাসে’ ওঠেন। জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে রয়েছেন বন বিভাগের উচ্চপদস্থ প্রতিনিধিরাও। আগামী ১৩ ডিসেম্বর বন থেকে ফেরার কথা রয়েছে তাদের। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। জাতিসংঘের প্রতিনিধিরা সুন্দরবনে

সুন্দরবন বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো এবং প্রকৃতি রক্ষার বৈশ্বিক সংগঠন আইইউসিএনের এ যৌথ মিশনে দুই জন পুরুষ ও দুই নারী পরিবেশবিদ রয়েছেন।

জাতিসংঘের এই যৌথ মিশনটি সুন্দরবন পরিদর্শনের পাশাপাশি বনের আশপাশে অবস্থিত শিল্প-কলকারখানা, বিশেষ করে রামপালের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, বরগুনার তালতলী ও পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিতব্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রভাব ছাড়াও আন্তজাতিক সমুদ্রবন্দর মোংলার পশুর চ্যানেলসহ অন্যান্য নদী খননের ফলে সুন্দরবনের প্রাণ-প্রকৃতির ওপর প্রতিবেশগত কী প্রভাব পড়ছে এবং পড়বে তাও পর্যালোচনা ও মূল্যায়ন করবেন। এই যৌথ মিশনের দেওয়া তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করেই জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর ওয়ার্ল্ড হ্যারিটেজ কমিটি সুন্দরবনের প্রাণ-প্রকৃতির ওপর প্রতিবেশগত হুমকির বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করবে বলে সূত্রটি নিশ্চিত করে। জাতিসংঘের প্রতিনিধিরা সুন্দরবনে

প্রতিনিধি দলে রয়েছেন ইউনেসকোর নয়াদিল্লি অফিসের প্রোগ্রাম স্পেশালিস্ট ফর ন্যাচারাল সায়েন্স বিভাগের সদস্যা গাই ব্রুক, ওয়ার্ল্ড হ্যারিটেজ সেন্টারের অ্যাকান নাকামুরা, আইইউসিএনের এলিনা অসিপভা ও এন্ড্রো ওয়াইট।

এদিকে এই প্রতিনিধি দলের সুন্দরবন পরিদর্শনকে কেন্দ্র করে বন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিলসহ বনে অবাঞ্ছিত লোকজনের প্রবেশ ও সব ধরনের বনজ-জলজ সম্পদ আহরণ বন্ধ রেখেছে বন বিভাগ।

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের