আন্দোলনকারী ৬ পাটকল শ্রমিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

যশোর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৯, ১৭:২১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:২১

যশোর যশোরের জেজেআই পাটকলে আন্দোলনকারী ছয় শ্রমিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে দুজনকে টার্মিনেট, তিনজনকে সাসপেন্ড এবং একজন বদলি শ্রমিকের নাম কেটে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জেজেআই পাটকলের সাবেক সিবিএ নেতা আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।  

পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ ১১ দফা বাস্তবায়ন দাবিতে সারাদেশের মতো খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতেও আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। 

শ্রমিকদের সূত্রে জানা গেছে, শিল্পশহর নওয়াপাড়ার দুটি পাটকলের একটি জেজেআইতে সংগ্রাম পরিষদের কর্মসূচি স্বল্পপরিসরে পালন করা হচ্ছে।  অপর পাটকল কার্পেটিং জুট মিলে কর্মসূচি পালন হচ্ছে না বলে জানিয়েছেন সিবিএ সভাপতি জাহিদুল ইসলাম লাল। 

আইয়ুব হোসেন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, জেজেআই পাটকলে অনশন কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ ডিসেম্বর তাদের দুজন স্থায়ী শ্রমিককে টার্মিনেট, তিনজনকে সাসপেন্ড এবং একজন বদলি শ্রমিকের নাম কেটে দেওয়া হয়েছে। চাকরিচ্যুতরা হলেন– আজমল হুদা মিঠু ও নাজমুল হোসেন। সাসপেন্ড করা হয়েছে– আব্দুল হামিদ, ফরহাদ মল্লিক ও ইউসুফ আলীকে। এছাড়া বদলি শ্রমিক মিন্টুর নাম কেটে দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জেজেআইয়ের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘যশোর জুট ইন্ডাস্ট্রিজে (জেজেআই) শ্রমিকরা কাজ করছেন। কিন্তু এই মিলের সাবেক সিবিএ নেতা হারুন মল্লিকের নেতৃত্বে কিছু শ্রমিক মিলের অভ্যন্তরে বিশৃঙ্খলা করায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 

প্রসঙ্গত, সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকা অনশন কর্মসূচি ১০ ডিসেম্বর বেলা ২টা থেকে শুরু হয়। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী