চাঁদপুরে আজহারীর মাহফিল বন্ধ ঘোষণা

চাঁদপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৯, ২১:৫৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২২:২৮

মাওলানা মিজানুর রহমান আজহারী (ফাইল ছবি) চাঁদপুরে ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।  রবিবার (১৫ ডিসেম্বর) শহরের রেলওয়ে দারুল উলুম মাদ্রাসায় এ মাহফিল হওয়ার কথা ছিল। ওই মাদ্রাসা ও মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি মুহাম্মদ হোসেন গাজী জানান, শনিবার (১৪ ডিসেম্বর) মাহফিল কমিটিকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে মাহফিল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

চাঁদপুরে মাহফিল বন্ধ হওয়া প্রসঙ্গে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘রেলওয়ে দারুল উলুম মাদ্রাসার মাহফিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না থাকায় পুলিশ প্রশাসনও অনুমতি দেয়নি।’

মাহফিল পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর কমিশনার হোসেন গাজী বলেন, ‘আমরা প্রথম দিকে প্রশাসনের অনুমতি নিয়ে মাহফিলের প্রচারণা শুরু করেছি। কিন্তু আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কার কথা জানিয়ে গতকাল (১৩ ডিসেম্বর) পুলিশের পক্ষ থেকে এবং আজ  জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে আমাদের মাহফিলের অনুমতি নেই বলে জানানো হয়েছে।’

এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, ‘গোয়েন্দা বিভাগের রিপোর্টের ভিত্তিতে আমরা তাদের মাহফিল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি।’

সম্প্রতি দেশের কয়েকটি স্থানে সুন্নী আন্দোলনের আলেমদের পক্ষ থেকে তার মাহফিল বন্ধ করার অনুরোধ জানানো হয়। এরপর বিভিন্ন জেলায় তার মাহফিল বন্ধ ঘোষণা করা হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম