বাড়ছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৯, ১৬:৫১আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৭:০৫

কুড়িগ্রাম

বাড়ছে শীতের প্রকোপ। কুড়িগ্রামে সকাল বেলা সূর্যের দেখা মিললেও দুপুরের পর থেকে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করছে। ফলে চরাঞ্চলসহ পুরো জেলায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা গত কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন।

এদিকে জেলার চরাঞ্চলে খোঁজ নিয়ে জানা গেছে, শীতের কারণে আগুন জ্বালিয়ে ঠান্ডা তাড়ানোর চেষ্টা করছেন স্থানীয়রা। দিনের বেলা ঠান্ডা কিছুটা কম থাকলেও রাত ও সকাল বেলা শীতের তীব্রতা বেশি অনুভুত হচ্ছে।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা রলাকাটর চরের মুনির জানান, চরাঞ্চলের শীতের তীব্রতা বাড়ছে। বিশেষ করে রাতে ও সকালে তীব্র শীত অনুভূত হচ্ছে।

চর রসূলপুরের স্কুল শিক্ষক জাহানুর রহমান জানান, দিনের বেলা কাজের ব্যস্ততায় তেমন অনুভূত না হলেও রাত ও সকালে শীতের তীব্রতা মানুষকে নাড়া দিচ্ছে। এসময় অনেকে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে কাপড়ের দোকানগুলোতে মানুষের ভিড় বাড়ছে। প্রতিদিন শত শত মানুষ শীতের পোশাক কিনছেন।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, চলমান শীত মৌসুমে রবিবার (১৫ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল। আগামীতে তাপমাত্রা আরও হ্রাস পেয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহ হতে পারে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম