ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতিয়ায় ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৫, ২৩:৩৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২২:৩৫

Fog-Mowa ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে কুয়াশার প্রভাব বাড়তে শুরু করলে রাত সাড়ে দশটার পর দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল  বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘন কুয়াশার যে মাত্রা তাতে রাতের মধ্যে ফেরি চালানো সম্ভব নাও হতে পারে।

ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ঘাটে এখনও কয়েকশ যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ফেরি পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

এদিকে কুয়াশার কারণে পদ্মায় সাতটি ফেরি আটকে পড়েছে। পাটুরিয়া ঘাটে যানবাহন বোঝাই করে ছয়টি ও দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি যানবাহন বোঝাই করেও নোঙর করতে বাধ্য হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম