অবশেষে গ্রেফতার ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাদিক

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৬:০৬

সাদিকুর রহমান সাদিক সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বিকাশ এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই, বেআইনি অস্ত্র রাখা, চাঁদাবাজি ও পর্নোগ্রাফির চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হারান চন্দ্র জানান,  সাদিককে ঢাকা থেকে গ্রেফতারের পর বুধবার (১৮ ডিসেম্বর) সাত দিনের রিমান্ডের আবেদন করে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে। তার কাছ থেকে ছিনতাইয়ের চার লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

সাদিক প্রায় তিন সপ্তাহ ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার সন্ধায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমিশ। 

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর কালিগঞ্জের পাওখালিতে বিকাশ এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই চক্রের ‘মাস্টার মাইন্ড’ সাদিকের দুই সহযোগী সাইফুল ও মামুনুল ইসলাম  দ্বীপ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এর পর থেকে সাদিক পলাতক ছিল। সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজের সঙ্গে জড়িত থাকার দায়ে তাকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার ও জেলা কমিটি বিলুপ্ত করা হয়। দুই জনপ্রতিনিধিসহ কয়েকজনকে নারীদের সঙ্গে অশালীন অবস্থায় ভিডিও ধারণ করে চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন-

ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাদিকের বিরুদ্ধে যত অভিযোগ

২৬ লাখ টাকা ছিনতাইয়ের ‘মাস্টারমাইন্ড’ ছাত্রলীগ নেতা সাদিককে খুঁজে পাচ্ছে না পুলিশ

সাতক্ষীরার ছাত্রলীগ নেতা সাদিক বহিষ্কার

/এফএস/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম