বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ভুইয়াগাঁতী সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৯, ০০:০৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৭:১৩

দীর্ঘদিন ধরেই ভুইয়াগাঁতী সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যান চলছিল (ফাইল ছবি) সিরাজগঞ্জের রায়গঞ্জে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে ভুইয়াগাঁতী সেতুতে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে। এজন্য বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল থেকে সেতুটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ সওজ (সওজ )। ভারী যানবাহন চলাচলের কারণে গত ক’মাস থেকেই সেতুটির নিচে বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দেয়। এতদিন ঢাকা ও উত্তরাঞ্চলের হাজারো যানবাহন চরম ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হচ্ছিল।

বুধবার বিকাল ৪টার পর থেকে বিকল্প পথে ঢাকা ও উত্তরাঞ্চলের যানবাহন চলাচল শুরু করে। নাটোর-হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কসহ সিরাজগঞ্জ জেলার অভ্যন্তরে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার ও কাজিপুরের সোনামুখী-ধুনুট আঞ্চলিক সড়ক দিয়ে যানবাহন ঘুরে যাওয়ায় যাত্রীদের বিড়ম্বনা কয়েকগুণ বেড়ে যায়।

অভিযোগ পাওয়া যায়, ঝুঁকিপূর্ণ ওই সেতুটি চলাচলে অনপুযোগী হওয়ার বিষয়টি গত দু’সপ্তাহ আগে টের পেলেও বিকল্প উপায় তৈরিতে গড়িমশি করে সওজ। হঠাৎ করে ব্যস্ততম মহাসড়কটি বন্ধ করে বিকল্প পথে যানবাহন চলাচলের কারণে বিপাকে পড়েন জেলাসহ হাইওয়ে থানার পুলিশ সদস্যরা। সেই সাথে বিপাকে পড়েন ট্রাফিক ও জেলা পুলিশ সদস্যরাও।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান বলেন, ‘সেতুটি দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ ছিল। সেতুর দু’পাশে সতর্কবাণী টানিয়ে এতদিন নিশ্চুপ ছিল সওজ। কিন্তু বুধবার বিকাল থেকে আকস্মিক সেতুটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ায় যানবাহন ঘুরে যাওয়ায় যাত্রীদের পাশাপাশি সেসব নিয়ন্ত্রণ করতে আমরাও মহাবিপাকে পড়েছি।’

সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম পিকে বলেন, ‘ষাটের দশকে নির্মিত সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করে নোটিশ টানিয়ে দেওয়া হয়। ইতোমধ্যে সেতুটির পাশে জাইকা প্রকল্পের তহবিল থেকে বিকল্প আরেকটি সেতু নির্মাণের কাজও চলছে। সওজের সতর্কবাণী উপেক্ষা করে এতদিন ৪০-৫০ টন ওজনের ট্রাক ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়েই চলাচল করছিল। এ কারণে সেতুটি আরও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে।’

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফিরোজ মাহমুদ বলেন, ‘সওজ থেকে জেলা প্রশাসনকে এরই মধ্যে অবগত করা হয়েছে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী