ইউপি চেয়ারম্যানের শিশু সন্তানকে গলা কেটে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৭

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল মিয়ার সাত বছর বয়সী ছেলে আবিরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকালে গাজিরচর গ্রামে ইউপি চেয়ারম্যানের বাড়ির পেছনের জঙ্গল থেকে শিশু আবিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে গাজিরচর গ্রামে ওয়াজ মাহফিল হয়। সেই মাঠে খেলছিল আবির। এক পর্যায়ে সেখান থেকে নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে তাকে পায়নি। পরে বাড়ির পেছনের জঙ্গলে তাকে গলাকাটা অবস্থায় তাকে পাওয়া যায়। এ নৃশংস ঘটনায় এলাকাবাসী হতভম্ব হয়ে পড়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাজিতপুর থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘শিশুটির ময়নাতদন্ত করা হবে। আমরা ঘটনার মূল কারণ উদঘাটন ও দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক