৯ ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৮আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১০:০৪

ফেরি চলাচল শুরু (ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি) ঘন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। এই দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়েছে পাঁচ শতাধিক বাস, ট্রাকসহ ছোট যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার চাদকে ঢাকতে থাকে পদ্মা নদী। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত সাড়ে ১০টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে চারটি ফেরি।

তিনি আরও জানান, রাতভর ফেরি চলাচল বন্ধ থাকার পর শুক্রবার সকাল  ৮টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেলে  ফেরি পারাপার স্বাভাবিক হয়। পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাস-প্রাইভেটকারসহ পাঁচ শতাধিক যানবাহন ধীরে ধীরে নদী পার হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান