বন্ধু পরিচয়ে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, আটক ছয়

রংপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৯, ১১:১২আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১১:২৬

রংপুর রংপুর নগরীর মুন্সিপাড়া মহল্লায় মনারুল (২৫) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ছয় জনকে আটক করেছে। কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে  মনারুলকে বাসা থেকে তার বন্ধু পরিচয়ে ডেকে নিয়ে যায় কয়েকজন। এরপর তাকে মুন্সিপাড়ার দোলাপাড়া এলাকায় নিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুবৃর্ত্তরা। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মনারুলের লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেড হাউজে নিয়ে যায়।

মনারুলের বাড়ি নগরীর মুন্সিপাড়া মহল্লায়। তার বাবার নাম আশেক আলী। মনারুলের বড় ভাই আনোয়ারুল ইসলাম জানান, তার ভাই দর্জির কাজ করে। রাতে বন্ধুর পরিচয়ে তাকে বাসা থেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুবৃর্ত্তরা। খবর পেয়ে তারা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তার ভাইয়ের ক্ষত-বিক্ষত লাশ দেখতে পান। নিহত ।

কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয় জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি