সিএনজিচালকের সহযোগিতায় দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৭

মৌলভীবাজার প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৯, ১৪:৪০আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৩

মৌলভীবাজারে দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মৌলভীবাজার থেকে কমলগঞ্জের মুন্সিবাজারে যাওয়ার পথে সিএনজি থামিয়ে দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে দেওরাছড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সাত জনকে আটক করেছে। ভিকটিমদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুই ভিকটিম (একজনের বয়স ২২, আরেকজনের ২৪) জানান, মৌলভীবাজার থেকে বাড়ি ফেরার জন্য পৌরসভার সামনে থেকে একটি সিএনজি অটোরিকশা রিজার্ভ করেন তারা। রাতে মুন্সিবাজারের উদ্দেশে রওনা করেন দুই জন। তাদের সঙ্গে একজনের একটি শিশু সন্তানও ছিল। কিন্তু কিছুদূর গিয়েই সিএনজিচালক প্রধান সড়ক বাদ দিয়ে ফাঁড়ি পথে যেতে শুরু করে। তারা প্রতিবাদ জানালে চালক রাস্তা খারাপের অজুহাত দেখায়। কিছু দূর যাওয়ার পর কালেঙ্গা এলাকা থেকে আরও দুই জনকে চালক গাড়িতে তোলে। দুই নারী এর প্রতিবাদ জানালেও সিএনজিচালক চালিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর পেছনে আরেকটি সিএনজি অটোরিকশার আলো দেখেন তারা। এক পর্যায়ে চালকসহ অন্যরা দেওরাছড়া চা বাগানের নির্জনস্থানে নিয়ে দুই জনকে সংঘবদ্ধ ধর্ষণ করে। বর্তমানে তারা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে পুলিশ রাতেই অভিযান চালিয়ে মূল হোতা ইউসুফসহ সাত জনকে আটক করেছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, সাত জনকে আটকের পাশাপাশি তিনটি সিএনজি জব্দ করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের নাম পরে প্রকাশ করা হবে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে আইনি প্রক্রিয়া চলছে।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রত্নদীপ বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। আমার তত্ত্বাবধানে দুই নারীর চিকিৎসা চলছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি