যুবকের জেল

হিলি প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৯, ১৮:০৫আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৮:১৯

ভ্রাম্যমাণ আদালত

দিনাজপুরের হিলিতে একজন নারীকে উত্ত্যক্ত করার অপরাধে রনি হোসেন (২৮) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রনি হোসেন পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার বাসুপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, হিলির জালালপুর গ্রামে ডিসের মাসিক বিল কালেকশনের কাজে নিয়োজিত এক নারীকে প্রায়ই উত্ত্যক্ত করতো রনি হোসেন। শুক্রবার রাতেও একই ঘটনা ঘটালে গ্রামবাসী ওই যুবককে আটক করে রাখে। পরে সংবাদ পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর তাকে শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নিকট উপস্থাপন করা হয়। আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক