নিখোঁজের দুদিন পর সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৯, ২১:২৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:৩৯

টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের দুদিন পর সেপটিক ট্যাংক থেকে তোফাজ্জল হোসেন তোতা (৩৫) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া গ্রামের নারায়ণ মাস্টারের বাড়ির পরিত্যক্ত ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তোফাজ্জল ঘাটাইল উপজেলার মাইজবাড়ি গ্রামের সাবাস উদ্দিনের ছেলে।

ওসি হাসান আল মামুন বলেন, ‘নিহত তোফাজ্জল পাথালিয়া গ্রামে তার শ্বশুরবাড়িতে থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। ১৯ ডিসেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে আর  ফেরেননি। খুঁজেও না পেয়ে পরেরদিন নিহতের স্ত্রী সাথী আক্তার কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার পাথালিয়া গ্রামের নারায়ণ মাস্টারের বাড়ির সেপটিক ট্যাংকের স্লাপ উল্টো দেখে স্থানীয়রা কাছে গিয়ে লাশ দেখতে পান। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকের ফেলে গেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী