পর্নোগ্রাফি সংরক্ষণ ও ব্যবসার অভিযোগে ১৬ তরুণ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৬আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৭

পর্নোগ্রাফি সংরক্ষণ ও ব্যবসার অভিযোগে ১৬ তরুণ গ্রেফতার

বগুড়া শহরের সাতমাথায় সপ্তপদী মার্কেট থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছে কম্পিউটারের ৪৮টি হার্ডডিস্ক, ১৬টি মোবাইল ফোন ও ৩০টি সিম জব্দ করা হয়। সন্ধ্যায় তাদের সদর থানায় সোপর্দ এবং পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।

গ্রেফতার তরুণরা হলো- বগুড়া সদরের সাবগ্রামের আব্দুল ওয়াহাব (২১), চাঁদ হরিপুর উত্তরপাড়ার রাসেল হোসেন (২২), একই গ্রামের রাকিব হোসেন (২০), চান্দুপাড়ার সামিউল ইসলাম (১৯), বড় টেংরা গ্রামের সোহাগ ইসলাম (১৯), নামুজা বগারপাড়ার এনামুল হক (২৩), কান্দারের রাশেদ হোসেন (২২), শাজাহানপুর উপজেলার সাবরুল গ্রামের আরিফুল ইসলাম (২০), একই উপজেলার জালশুকা গ্রামের নুর আলম (২১), গাবতলীর চকবোচাই গ্রামের মোস্তাফিজার রহমান (২৫), একই উপজেলার বুরুজ বালুয়াহাটা গ্রামের সাদেকুর রহমান (২০), টিউরপাড়ার জিহাদ হোসেন (২০), কদমতলীর মেহেদী হাসান (২৮), নন্দীগ্রামের বিজরুল গ্রামের মোসাদ্দিকুর রহমান মানিক (২৬), কাহালুর মানিগাছা গ্রামের রিপন প্রামানিক (২০) এবং নওগাঁর পত্নীতলা উপজেলার বরহাট্টি গ্রামের বাপ্পী হোসেন (২১)।

রবিবার (২২ ডিসেম্বর) র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রওশন আলী জানান, গ্রেফতার ১৬ জন দীর্ঘদিন পর্নোগ্রাফি সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয় করে আসছিল। রবিবার দুপুরে গোপনে খবর পেয়ে বগুড়া শহরের সাতমাথায় সপ্তপদী মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় পর্ণগ্রাফি আইনে মামলা করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম