প্রথমবারের মতো আগ্নেয়াস্ত্রের স্মার্ট কার্ড বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ ডিসেম্বর ২০১৯, ১৯:২৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১৯:৪২

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু দেশে প্রথমবারের মতো চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম পর্যায়ে এক হাজার ৬০০ জন লাইসেন্সগ্রহীতাকে স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

বাংলা ট্রিবিউনকে এই কর্মকর্তা বলেন, ‘জেলা প্রশাসকের উদ্যোগে স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স সিস্টেম প্রকল্পটি প্রথমবারের মতো চট্টগ্রামে জেলায় বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চট্টগ্রাম মডেলটি অনুসরণ করে  বাংলাদেশের অন্যান্য জেলায়ও স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স প্রকল্পটি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন।’

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল গাফফার খান। বিশেষ অতিথি ছিলেন এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প পরিচালক ড. আবদুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গাফফার খান বলেন, ‘স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে। এ ধরনের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ের স্মার্ট সলিউশন তৈরি ও সফল বাস্তবায়ন সম্পন্ন করায় চট্টগ্রাম জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই।’

বিশেষ অতিথির বক্তব্যে অবদুল মান্নান বলেন, ‘এটি একটি অসাধারণ উদ্যোগ। প্রকল্পটি সারা দেশে বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট সবাই এর থেকে সুফল ভোগ করতে পারবেন। এর ব্যবহারের মাধ্যমে ভুয়া বা নকল লাইসেন্স আর থাকবে না।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী