গোসল করতে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ, লাশ মিললো বাঁশঝাড়ে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৯, ২০:০৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২০:২০

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর জান্নাত আক্তার (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কসবা উপজেলার মন্দবাগ গ্রামের একটি বাঁশঝাড়ের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জান্নাত আক্তার মন্দবাগ গ্রামের রফিক মিয়ার মেয়ে এবং মন্দবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় জান্নাত। পরে আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

আজ সোমবার সকাল ৮টার দিকে জান্নাতের মা পুতুল আক্তার তাদের বাড়ির পাশে একটি বাঁশঝাড়ের ভেতর জান্নাতের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসন জানান, ‘এটি একটি হত্যাকাণ্ড। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কি না তা মেডিক্যাল প্রতিবেদন ছাড়া বলা যাবে না। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী