ওমরাহ যাত্রীর কাছ থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২০:২২

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ওমরাহ হজের কথা বলে সৌদি আরব যাওয়ার সময় মো. ইউনুস নামে এক যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ওই যাত্রীর সঙ্গে থাকা ট্রলি ব্যাগ থেকে এসব ইয়াবা উদ্ধার করেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার-ই-জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ইউনুস চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। তিনি সকাল সাড়ে ৮টায় এয়ার এরাবিয়া জি-৫২৭ ফ্লাইটে সারজাহ হয়ে জেদ্দা যাওয়ার যাত্রী ছিলেন।

উইং কমান্ডার সরওয়ার-ই-জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমানবন্দরে প্রথম চেকিং পার হওয়ার সময় স্ক্যানিং মেশিনে ইউনুসের ট্রলিব্যাগে ইয়াবার অস্তিত্ব ধরা পড়ে। পরে তার ব্যাগ থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইউনুস সত্যি ওমরাহ হজে যাচ্ছিলেন নাকি মাদক চোরাচালানের জন্য হজযাত্রী সেজেছেন আমরা নিশ্চিত নই। বিষয়টি তদন্ত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা অনুরোধ জানিয়েছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, নজরদারির বাইরে থাকতে ইউনুস ওমরাহর পথ বেছে নিয়ে থাকতে পারেন।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম