স্ত্রীকে নির্যাতন ও সন্তানকে হত্যার হুমকি: বিদেশে পালানোর সময় সেই উজ্জল গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৩

মোশাররফ হোসেন উজ্জল নোয়াখালীতে শিশু সন্তানকে বেঁধে রেখে যৌতুকের জন্যে স্ত্রীকে নৃশংস কায়দায় নির্যাতনে অভিযুক্ত মোশাররফ হোসেন উজ্জলকে (৩৭) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, মঙ্গলবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) থেকে উজ্জলকে ধরতে বিভিন্ন স্থানে অভিযানে নামে পুলিশ। সে যাতে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে, সেজন্য বিমানবন্দর ও স্থলবন্দরে তার পাসপোর্টের কপি ও ছবি পাঠানো হয়।

উল্লেখ্য, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মোশাররফ হোসেন উজ্জল (৩৫) যৌতুকের দাবিতে তার স্ত্রী নিলুফার ইয়াসমিন কলির (২৭) ওপর বর্বর নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে। কলি কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের ইউসুফ আলীর মেয়ে। গত বুধবার জেলা শহরের বসিরার দোকান এলাকায় ভাড়া বাসায় পাঁচ বছরের সন্তানকে বেঁধে উজ্জল তার স্ত্রীর চুল কেটে দেয় এবং শরীরে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়ে নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। উজ্জল ছেলেকে গলা কেটে হত্যারও হুমকি দেয়। নোয়াখালীতে নির্যাতনের স্বীকার গৃহবধূ

একপর্যায়ে কলি ছেলেসহ গোপনে পালিয়ে বাবার বাড়িতে চলে যান। সেখান থেকে শুক্রবার তাকে চিকিৎসার জন্য কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেও সন্ত্রাসী নিয়ে হামলা চালায় উজ্জল। সোমবার উন্নত চিকিৎসার জন্য কলিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তরের সময় আবারও সে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের তাড়া খেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সোমবার রাতে কলিকে দেখতে নোয়াখালী জেনারেল হাসপাতালে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে মোশাররফ হোসেন উজ্জলকে একমাত্র আসামি করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন- সন্তানকে বেঁধে রেখে স্ত্রীকে বর্বর নির্যাতন স্বামীর

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী