হিলির সনি হত্যা মামলার আসামি রংপুর থেকে গ্রেফতার

হিলি প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৯, ০০:০৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০০:০৫

মিজানুর রহমান মিজান দিনাজপুরের হিলিতে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত মেহেদী হাসান সনি হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান মিজানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে রংপুরের আলমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
সনি হত্যার পর থেকেই মিজানসহ অন্য আসামিরা আত্মগোপনে ছিল।

গ্রেফতারকৃত মিজান হিলির বোয়ালদাড় গ্রামের মৃত জাফিল উদ্দিন আকন্দের ছেলে। তার বিরুদ্ধে সনি হত্যাকাণ্ডের সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মামলার তদন্তকারীর কর্মকর্তা হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) লতিফুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, রংপুর মহানগরীর আলমনগর এলাকায় র‌্যাবের সহযোগিতায় এ অভিযান চালিয়ে মিজানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তার দেওয়া তথ্যমতে তাকে নিয়ে মামলার অপর দুই পলাতক আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে ঢাকায় অভিযান চালানো হয়। কিন্তু আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আসামিরা সেখান থেকে পালিয়ে যায়।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর হিলির বোয়ালদাড় গ্রামে চাকরির জন্য মিজানুর রহমান মিজানকে দেওয়া আড়াই লাখ টাকা ফেরত চান একই গ্রামের মেহেদি হাসান সনি। সে সময় মিজানের ভাগনে দেলোয়ার হোসেনের ছুরিকাঘাতে সনি মারা যান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম