সবুজ পাহাড়ে কমলা বিপ্লব

জিয়াউল হক, রাঙামাটি
২৬ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১১:২৫

রাঙামাটির পাহাড়ে কমলার চাষ বাড়ছে ফল উৎপাদনে রাঙামাটির সুনাম বরাবরই। পার্বত্য রাঙামাটিতে আম, কাঁঠাল, লিচু, জাম্বুরা, আনারসের পাশাপাশি এখন নতুন করে যুক্ত হয়েছে কমলা। ফলন উপযোগী ভূ-প্রকৃতির কারণে অন্যান্য ফলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কমলা চাষ। ইতোমধ্যে জেলার সাজেক ও নানিয়ারচর উপজেলার কমলা খ্যাতি অর্জন করেছে। এ অবস্থায় আর্থিকভাবে লাভবান হওয়ায় কৃষকরা ঝুঁকছেন কমলা চাষে।

জেলায় এ বছর সাত হাজার ৯০০ হেক্টর জমিতে কমলা চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা আট হাজার মেট্রিক টন। গত বছর উৎপাদন হয়েছিল সাত হাজার ৬০০ মেট্রিক টন কমলা। কৃষি কর্মকর্তাদের আশা, পাহাড়ে দিন দিন যেভাবে কমলার চাষ বাড়ছে, দেশের চাহিদা মিটিয়ে এই ফল বিদেশেও রফতানি করা যাবে। রাঙামাটির পাহাড়ে কমলার চাষ

কমলা বাগান মালিক কৃষ্ণ লাল চাকমা বলেন, ‘এক সময় আমার এই পাহাড়টি পতিত অবস্থায় ছিল। কয়েক বছর আগে কমলা চাষ শুরু করলাম। কমলার ফলন ভালো হচ্ছে দেখে আশপাশের অনেকে এখন কমলা চাষে আগ্রহ দেখাচ্ছে। এই কমলা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়েও রাঙামাটির বাইরে প্রচুর চাহিদা তৈরি করেছে। চাহিদা থাকায় দামও ভালো পাওয়া যাচ্ছে।’

খুচরা বিক্রেতা মধু লাল চাকমা ও সনজিত চাকমা বলেন, ‘আমরা দুজনে চারটি বাগান কিনেছি। ভালোই ফলন হয়েছে এবারও। চারটি বাগান কিনেছি এক লাখ টাকা দিয়ে। ইতোমধ্যে আমরা প্রায় দুই লাখ টাকার ফল বিক্রি করেছি। আরো ৫০ হাজার টাকার মতো কমলা বিক্রি করতে পারবো এই মৌসুমে।’ রাঙামাটির পাহাড়ে কমলার চাষ বাড়ছে

বনরুপা বাজারে কমলার ক্রেতা মো. হারুন বলেন, ‘বাজারে যে কমলা পাওয়া যায় তার চেয়ে পাহাড়ি এই কমলা স্বাদে অন্য রকম। কমলা ফরমালিনমুক্ত হওয়ায় আমি আমার বাচ্চাদের এই কমলা কিনে দেই।’

শহরের কলেজ গেট এলাকায় কমলা ক্রেতা মো. সাইফুল ইসলাম দাম নিয়ে অভিযোগ জানিয়ে বলেন, ‘এক জোড়া কমলা ৫০ টাকা একটু বেশি মনে হচ্ছে। এক জোড়া ২০-২৫ টাকা হলে সবাই কিনতে পারতো। ইচ্ছে থাকলের দামের কারণে সবাই কিনতে পারছে না।’ 

রাঙামাটির পাহাড়ে কমলার চাষ বাড়ছে

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক পবন কুমার চাকমা বলেন, ‘পার্বত্য এলাকায় জলবায়ুর কারণে সব ফলের চাষাবাদ বরাবরই ভালো হয়। পাহাড়ি এলাকায় কমলা চাষ বৃদ্ধির ফলে বিদেশ থেকে কমলা আমদানি কমে আসবে। সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। বর্তমানে কৃষকরা বাজারে এই কমলার দামও ভালো পাচ্ছে। এই কারণে কৃষকরা চাষে উৎসাহী হয়ে উঠছে।’ 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ