৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা

বাংলা ট্রিবিউন ডেস্ক  
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৭

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা তারকা কে? এই প্রশ্নের জবাবে অমিতাভ বচ্চন, রজনীকান্ত, দিলীপ কুমার, চিরঞ্জীবী কিংবা শাহরুখ খানের মতো নামগুলোই উঠে আসে। সাফল্যের হারের বিচারে দিলীপ কুমার, বক্স অফিসের আয়ের বিচারে শাহরুখ খান এবং টিকিট বিক্রির পরিসংখ্যানে অমিতাভ বচ্চন এগিয়ে থাকলেও, বক্স অফিসে সফল সিনেমার সংখ্যার বিচারে তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন মালয়ালম সিনেমার এক কিংবদন্তি অভিনেতা। হিট সিনেমার সংখ্যার দিক থেকে উল্লেখিত বাকি চার তারকার সম্মিলিত অর্জনও তার একক সাফল্যের চেয়ে অনেক পেছনে।

ভক্তদের কাছে ‘নিত্যহরিথ নায়কন’ (চিরসবুজ নায়ক) নামে পরিচিত এই কিংবদন্তি অভিনেতার নাম প্রেম নাজির। প্রায় সাড়ে তিন দশক মালয়ালম চলচ্চিত্রে রাজত্ব করা প্রেম নাজির পাঁচের দশক থেকে আটের দশকের শেষ পর্যন্ত এক রেকর্ড গড়া ১ হাজারটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে ৭০০টিরও বেশি সিনেমায় তিনি ছিলেন মূল নায়ক। চলচ্চিত্র শিল্পের হিসাব অনুযায়ী, চার দশকের অভিনয় জীবনে তিনি ৪০০টিরও বেশি হিট সিনেমা উপহার দিয়েছেন, যার মধ্যে অন্তত ৫০টি চলচ্চিত্রই ছিল ব্লকবাস্টার।

মালয়ালম অভিনেতা প্রেম নাজির

এই পরিসংখ্যানটি কতটা বিস্ময়কর, তা অন্য তারকাদের অর্জনের সঙ্গে তুলনা করলেই স্পষ্ট হয়ে ওঠে। হিন্দি সিনেমার শাহেনশাহ অমিতাভ বচ্চনের মোট হিট সিনেমার সংখ্যা ৬০টি (যার মধ্যে ১১টি ব্লকবাস্টার)। দক্ষিণি সুপারস্টার রজনীকান্তের ঝুলিতে রয়েছে ৭০টির কিছু কম হিট এবং এক ডজন ব্লকবাস্টার। অন্যদিকে আধুনিক বলিউডের অক্ষয় কুমার, শাহরুখ খান ও সালমান খানের প্রত্যেকের হিটের সংখ্যা ৩৫ থেকে ৩৮টির মধ্যে। সালমান খানের ঝুলিতে রয়েছে সর্বাধিক ১৫টি ব্লকবাস্টার। এমনকি অমিতাভ বচ্চন, রজনীকান্ত ও শাহরুখ খানের পাঁচ দশকের সম্মিলিত হিটের সংখ্যাও যোগ করলে তা দাঁড়ায় ১৫০টি হিট ও ২৫টি ব্লকবাস্টার। যা প্রেম নাজিরের একক অর্জনের অর্ধেকেরও কম।

১৯২৯ সালে জন্ম নেওয়া প্রেম নাজিরের আসল নাম ছিল আব্দুল কাদের। ১৯৫১ সালে মঞ্চনাটকে শাইলক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার পথচলা শুরু হয়। পরের বছর ‘বিশাপিন্তে ভিলি’ (১৯৫২) চলচ্চিত্রে মূল নায়ক হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে তার নাম পরিবর্তন করে রাখা হয় প্রেম নাজির। পঞ্চাশের দশকের শেষের দিকে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা চরিত্রের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া নাজির ষাটের দশকে বিভিন্ন নাটকীয় চরিত্রে অভিনয় করেন; যার মধ্যে ‘ইরুটিনতে আতমাভু’ (১৯৬৭) চলচ্চিত্রে এক অপ্রকৃতিস্থ যুবকের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়। পাশাপাশি রাম, কৃষ্ণ ও আয়াপ্পা চরিত্রে অভিনয় করে এক বিপুল ভক্ত গোষ্ঠী গড়ে তোলেন তিনি। ১৯৭০-এর দশকে তিনি এক সঙ্গে ৩-৪টি সিনেমার কাজ করতেন এবং কয়েক সপ্তাহের মধ্যে শুটিং শেষ করতেন। ১৯৭৯ সালে এক বছরে সর্বাধিক ৩৯টি চলচ্চিত্রে অভিনয় করে তিনি বিশ্ব রেকর্ড গড়েছিলেন।

আশির দশকে বয়স ৫০ পার হলে জয়ান, সুকুমারণ, শঙ্কর ও সোমানের মতো তরুণ তারকাদের উত্থানে তিনি মূল নায়কের পাশাপাশি পার্শ্বচরিত্র এবং সহ-নায়কের ভূমিকায় অভিনয় শুরু করেন। তবে সে সময়েও ‘পদয়োত্তম’ (১৯৮২) ও ‘ভেল্লারিস্কা পত্তনম’ (১৯৮৫)-এর মতো হিট চলচ্চিত্রে তিনি প্রধান চরিত্রে ছিলেন।

১৯৮৮ সালে মালয়ালম চলচ্চিত্রের দুই উঠতি তারকা মোহনলাল ও মামুট্টিকে নিয়ে একটি সিনেমা পরিচালনার ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রেম নাজির। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই স্বপ্ন অধরাই রয়ে যায়। হাম রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ১৯৮৯ সালের ১৬ জানুয়ারি ৫৯ বছর বয়সে প্রয়াত হন এই কিংবদন্তি। তার অভিনীত শেষ চলচ্চিত্র ছিল প্রিয়দর্শন পরিচালিত ‘কাদথানাদান অম্বাদি’ (১৯৯০), যেখানে তিনি মোহনলালের সঙ্গে অভিনয় করেছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএ/
সম্পর্কিত
দুর্গাপূজার মণ্ডপের কাছে আমিষ খাবার বিক্রি না করার আহ্বান বাগেশ্বর বাবার, ক্ষুব্ধ বাঙালি হিন্দুরা
দুর্গাপূজার মণ্ডপের কাছে আমিষ খাবার বিক্রি না করার আহ্বান বাগেশ্বর বাবার, ক্ষুব্ধ বাঙালি হিন্দুরা
ফ্রিজের ভেতরে কাটা মাথা ও আঙুল, গৃহবধূ হত্যায় প্রধান সন্দেহভাজন স্বামী
ফ্রিজের ভেতরে কাটা মাথা ও আঙুল, গৃহবধূ হত্যায় প্রধান সন্দেহভাজন স্বামী
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে নেটিজেনের ওপর চটলেন আমিশা
হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে নেটিজেনের ওপর চটলেন আমিশা
বিনোদন বিভাগের সর্বশেষ
গৃহপরিচারিকা থেকে ‘সেক্স সিম্বল’, মাত্র ৩৫ বছরে রহস্যময় মৃত্যু নায়িকার
গৃহপরিচারিকা থেকে ‘সেক্স সিম্বল’, মাত্র ৩৫ বছরে রহস্যময় মৃত্যু নায়িকার
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে নেটিজেনের ওপর চটলেন আমিশা
হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে নেটিজেনের ওপর চটলেন আমিশা
দিনে ২০ রুপি রোজগার থেকে ৫০ কোটির তারকা
দিনে ২০ রুপি রোজগার থেকে ৫০ কোটির তারকা
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’