ছেলের হাতে মা খুন!

জামালপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৯, ১৪:০১আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:০৬

জামালপুর জামালপুরের সরিষাবাড়ীতে মাকে গলা কেটে হত্যার অভিযোগে ছেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ডোয়াইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছালেহা বেগম (৬২) একই গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে মাসুদুর রহমানকে (২৫) পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কোরআনে হাফেজ মাসুদুর রহমান কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আয় উপার্জন না করা নিয়ে বুধবার রাতে ছেলের সঙ্গে তার মায়ের বাকবিতণ্ডা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মাসুদ রান্নাঘরে মায়ের ওপর হামলে পড়ে এবং ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে তাকে। পরে স্থানীয়রা ছেলেকে আটক করে পুলিশে খবর দেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, ‘ঘাতক ছেলে হত্যার দায় স্বীকার করেছে। তবে কেন খুন করেছে তার কারণ বলেনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক