নারায়ণগঞ্জের সঙ্গীতশিল্পী নুরুল ইসলাম আর নেই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৫, ১৭:৪২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০১:১৩
image

Narayanganj-1 বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী নুরুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহে...রাজিউন)। রবিবার রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

দীর্ঘদিন ধরে নুরুল ইসলাম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সোমবার সকাল সাড়ে ৮টায় মুসলিমনগর এতিমখানা মাঠে নুরুল ইসলামের নামাজের জানাযা শেষে মুসলিমনগর কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

প্রয়াত সঙ্গীতশিল্পী নুরুল ইসলামের ছোট ছেলে কবিরুল ইসলাম জানান, মুক্তিযুদ্ধের পর সত্তর দশকের শেষ দিকে তার পিতা নুরুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। আশির দশকে তার কয়েকটি অ্যালবামও বের হয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানেও গান গাইতেন। তবে অসুস্থতার কারণে গত ৩ বছর ধরে তিনি অনুষ্ঠান থেকে দূরে ছিলেন।

(ছবিতে তবলা বাদনরত অবস্থায় সঙ্গীতশিল্পী নুরুল ইসলাম)

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম