স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে রড ও ইট দিয়ে পেটালো বখাটেরা

ফেনী প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৯, ১৩:২৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৭

হাসপাতালে চিকিৎসাধীন আবদুর রহিম রিমন ফেনী শহরের পুরাতন পশ্চিম ডাক্তার পাড়ায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামী আবদুর রহিম রিমনকে লোহার রড ও ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

আহত রিমনের স্ত্রী ফারিয়া আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে  আমরা স্বামী-স্ত্রী ফেনী শহরের পশ্চিম ডাক্তার পাড়ায় বাসায় ঢোকার সময় স্থানীয় বখাটে সজিবের নেতৃত্বে কয়েকজন যুবক রাস্তায় অবস্থান করছিল। এসময় রিমনের উপস্থিতিতে বখাটেরা আমাকে লক্ষ্য করে বিভিন্ন অঙ্গ-ভঙ্গি করে এবং যৌন হয়রানির চেষ্টা করে। এতে রিমন বাধা দেয়।পরে কথা কাটাকাটির এক পর্যায়ে বখাটেরা আমার স্বামীকে ইট ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।এসময় রিমন অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়লে বখাটেরা পালিয়ে যায়। পরে আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। তাদের সহায়তায় রিমনকে ফেনী জেনালের হাসপাতালে ভর্তি করি। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এই বিষয় জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি।’

ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শহিদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহত রিমনের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। তবে তিনি আশঙ্কামুক্ত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক