জন্মদিনে সমাধি প্রাঙ্গণে কবি শামসুল হক সাহিত্য মেলা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৯, ১৪:০৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৪

লেখকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৪তম জন্মবার্ষিকী আজ, ২৭ ডিসেম্বর। এ উপলক্ষে শুক্রবার সকালে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,সম্মিলিত সাংস্কৃতিক জোট, উত্তরবঙ্গ জাদুঘরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। তার সাহিত্য কর্মকে স্মরণীয় করে রাখতে তার সমাধিস্থলের পাশে দিনব্যাপী ‘কবি শামসুল হক’ মেলার আয়োজন করা হয়েছে।

১৯৩৫ সালের এই দিনে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ শমিসুল হক। খ্যাতিমান এই লেখক ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু নিশ্চিত জেনে তিনি জীবনের শেষ কয়েকটা দিন দেশের মাটিতে কাটানোর জন্য লন্ডনের হাসপাতাল থেকে ফিরে এসেছিলেন। তার ইচ্ছানুযায়ী নিজের জন্ম-শহর কুড়িগ্রাম সরকারি কলেজের মূল ফটকের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাকে।

বাংলা সাহিত্যের সব শাখায় সমানভাবে পদচারণার জন্য সৈয়দ শামসুল হককে ‘সব্যসাচী’ লেখক বলা হয়। ১৯৬৪ সালে মাত্র ২৯ বছর বয়সে তিনি বাংলা অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন।  এছাড়াও তিনি একুশে পদক ও স্বাধীনতা পদক পেয়েছেন।

১৯৫০-এর দশকে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘দেয়ালের দেশ’।  তার অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে, খেলারাম খেলে যা, নিষিদ্ধ লোবান, সীমানা ছাড়িয়ে, নীল দংশন, বারো দিনের শিশু, তুমি সেই তরবারি, কয়েকটি মানুষের সোনালি যৌবন ও নির্বাসিতা।

সৈয়দ হকের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে– একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পঙক্তিমালা, পরানের গহীন ভিতর, অপর পুরুষ, অগ্নি ও জলের কবিতা। পায়ের আওয়াজ পাওয়া যায় ও নুরুলদীনের সারাজীবন সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাট্য।

জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে দিনব্যাপী সাহিত্য মেলা

নাটকীয়তায় ভরা তারুণ্যে ম্যাট্রিকুলেশন পাস করার পর ১৯৫১ সালে মুম্বাই পালিয়ে যান এ সব্যসাচী লেখক। সিনেমা প্রোডাকশন হাউজের সহকারী হিসেবে বছরখানেক কাজ করার পর ঢাকায় ফিরে আবারও লেখাপড়া শুরু করলেও তার প্রাতিষ্ঠানিক শিক্ষা অসম্পূর্ণই থেকে যায়।

মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত তিনি বেশ কিছু সিনেমার চিত্রনাট্য লিখে সুনাম কুড়িয়েছেন। যেমন– মাটির পাহাড়, তোমার আমার, কাচ কাটা হীরে, বড় ভালো লোক ছিল ইত্যাদি। তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

১৯৭১ সালের নভেম্বরে তিনি লন্ডন চলে যান। সেখানে বিবিসি বাংলার সংবাদ পাঠক হিসেবে চাকরি করেন। ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের খবর বিবিসি থেকে তিনিই পাঠ করেছিলেন।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম