ককটেল বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৯, ১৫:২৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৩০

ককটেল বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের ছোড়া ককটেল বিস্ফোরণে গোলাপ (২২) নামে আহত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কনস্টেবল রায়হান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গোলাপের বাড়ি শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বহরম হঠাৎপাড়া এলাকায়।
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, স্থানীয় এক ছাত্রীকে উত্ত্যক্তের জের ধরে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের লোকজন গোলাপকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এ সময় তার কোমরে ককটেলটির বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত অবস্থায় রাতে তাকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে জড়িতদের আটক করা হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম