সিটিতে কারচুপির অজুহাত তুলে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৪২আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৪

সিটিতে কারচুপির অজুহাত তুলে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: নাসিম ঢাকার আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোন সংশয় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতা ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, হারজিত মেনে নেবে ১৪ দল। তবে নির্বাচনে কারচুপির অজুহাত তুলে কোনও ষড়যন্ত্র করা হলে জনগণ তা মেনে নেবে না। শুক্রবার বিকালে সিরাজগঞ্জে দলের সদ্য প্রয়াত নেতা সিরাজুল ইসলাম খানের শোক ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ জনগণের দল, নির্বাচনে জনগণের কাছে যাবে। জনগণের রায় মেনে নেবে। কিন্তু নির্বাচনে হেরে গেলে কোনও দল কারচুপির অজুহাত তুলে ষড়যন্ত্র করবে; তা এ দেশের জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ এ দেশের মানুষের অনুভুতির দল। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন থেকে শুরু করে দেশের সব অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই এসেছে।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল ইসলাম খানের মৃত্যুতে এ স্মরণসভার আয়োজন করা হয়। সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে জেলা আওয়ামী লীগ আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মমিন মন্ডল এমপি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের সাথী মেজর (অব) মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, হাজী ইসহাক আলী,পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা এবং মরহুম সিরাজুল ইসলাম খানের পুত্র শাহনেয়াজ খান সুমন প্রমুখ।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তৃতীয় বার প্রেসিডিয়াম সদস্য মনোনীত হবার পর শুক্রবার বিকালে মোহাম্মদ নাসিম ঢাকা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের গোলচত্বরে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে সেতুর পশ্চিম পাড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং সিরাজগঞ্জ শহরের প্রবেশমুখ মুলিবাড়িতে তার পিতা জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন নাসিম।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম মরহুম সিরাজুল ইসলাম খানকে একজন বিনয়ী ও সত্যিকারের নির্লোভ, ত্যাগী রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন। বলেন, তিনি কখনও অন্যায়ের সঙ্গে আপোস করেননি। নিজের জন্য নয়; বরং জনগণের জন্য রাজনীতি করেছেন। তার মতো নিরহংকার আদর্শবান ও যোগ্য নেতা এ সময়ের রাজনীতিতে খুবই প্রয়োজন।

স্মরণসভা শেষে সন্ধ্যার পর কাজিপুর যাওয়ার পথে কাঠেরপুল, রহমতগঞ্জ, ছোনগাছা, পিপুলবাড়িয়া ও রতনকান্দিতে নেতাকর্মীরা মোহাম্মদ নাসিমকে ফুলেল শুভেচ্ছা জানায়।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক