সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৯, ১৯:২২আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৭

চাঁদপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী দীপু মনি সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে। এই সালে সীমিত পরিসরে চালু করা হবে দুটি করে ট্রেড। এরপর ২০২১ সালের মধ্যে দেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত দুটি করে ট্রেড চালু করা হবে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের কর্মক্ষম করে গড়ে তুলতে পারবে।’

শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে চাঁদপুরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের ১০ যুগপূর্তি এবং পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বছরের শুরুতে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অসদুপায় অবলম্বন করে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর কড়া নজর রাখছি। এক্ষেত্রে সাংবাদিকদেরও সহযোগিতা চাই।’

দীপু মনি বলেন, ‘আমরা কিছু কিছু বিষয়কে ধারাবাহিক মূল্যায়নের মধ্যে রাখতে চাই। অর্থাৎ শিক্ষক প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি বছর যে নম্বরগুলো দেবেন, সেগুলোই বছর শেষে যুক্ত হয়ে যাবে তার ফাইনাল পরীক্ষার নম্বরের সঙ্গে। এটির পাইলট প্রজেক্টও শুরু হয়ে গেছে। চাঁদপুরেও দুটি স্কুলে এটির পাইলটিং চলছে।’ তিনি বলেন, ‘আমরা আপাতত দুটি বিষয়ে এটি করছি। তারপর সাফল্যের ওপর নির্ভর করে, আরও কিছু বিষয়কে এ ধারাবাহিক মূল্যায়নে নিয়ে আসবো।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের ব্যাপক আকারে প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে। এজন্য আমরা কারিকুলামকে যুগোপযোগী করছি। সব মিলে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষায় বিনিয়োগ বাড়ছে। আমাদের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে।’ তিনি বলেন, গত ১০ বছরে শিক্ষায় সংখ্যাগত দিক থেকে সবাইকে নিয়ে আসার ব্যাপারে কাজ করেছি এবং তাতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী একেএম ফজলুল হক মিঞা, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার), চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।
চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের ১০ যুগপূর্তি ও দ্বিতীয় পুনর্মিলনী উৎসব শুক্রবার বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন, স্মৃতিচারণ, ক্রীড়ানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার শেষ হয়।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী