নিখোঁজের ৮ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২১:৫৩

গাজীপুর গাজীপুরে নিখোঁজের ৮ দিন পর মো. সম্রাট (৮) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মনিপুর মধ্যপাড়া এলাকার ইউনিটেক্স গার্মেন্টসের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম এ তথ্য জানান।

নিহত সম্রাট পাবনা সদর উপজেলার চরআতোষপুর এলাকার মোহাম্মদ ফজর আলী শেখের ছেলে এবং স্থানীয় মনিপুর কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম ও এলাকাবাসী জানান, গত ২০ ডিসেম্বর বেলা ১১টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় সম্রাট। পরে তাকে কোথাও কোনও খুঁজে না পেয়ে ২৩ ডিসেম্বর জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার।

নিখোঁজের ৮ দিন পর শনিবার সন্ধ্যায় মনিপুর মধ্যপাড়া এলাকার ইউনিটেক্স গার্মেন্টসের পাশের একটি ডোবায় সম্রাটের অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা জয়দেবপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ রাত ৮টায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান