যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি বহরে হামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৯, ১৯:১২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৯:১৬

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি বহরে হামলা হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার পশ্চিম ইউনিয়নের বিলঘর গ্রামে এই ঘটনা ঘটে। পরে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২৯ ডিসেম্বর) কসবা থানার ওসি মো. লোকমান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- কসবার ইউএনও মাসুদউল আলম, কসবা থানার এসআই মো. হারুনুর রশিদ, পুলিশের নায়েব আলী আজম, কনস্টেবল মাহবুবুল ও জয়রুপ।

এর আগে জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগে কসবা পশ্চিম ইউনিয়নের যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদ সদস্য মো. আলমগীরকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলমগীরকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

ইউএনও মাসুদউল আলম জানান, স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের নির্দেশে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ঘটনায় পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কসবার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় কসবা পশ্চিম ইউনিয়নের বাসিন্দা আলমগীর ও শামীমসহ দুজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পুলিশ প্রহরায় আলমগীরকে সাজা প্রদানের জন্যে থানায় নিয়ে যাচ্ছিলো। বিলঘর এলাকার পৌঁছার পর তাদের ওপর হামলা হয়।

কসবা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. মানিক মিয়া জানান, এ ধরনের ঘটনা তিনি শুনেছেন। তবে বিস্তারিত কিছু জানেন না।

কসবা থানার ওসি মো. লোকমান হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ১০ রাউন্ড গুলি ছুড়তে হয়।পুলিশের ওপর হামলার ঘটনায় শামীম নামক একজনকে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারেরও চেষ্টা চলছে।


/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম