প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৯, ২১:০৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২১:০৯

গ্যাস সংযোগের অবৈধ পাইপ তুলে ফেলা হচ্ছে

গাজীপুরে প্রায় দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত এই অভিযানে প্রায় তিন কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস লাইনের সংযোগও বিচ্ছিন্ন এবং বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, চুলা, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী এরশাদ মাহমুদ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গাজীপুরের বিভিন্ন এলাকার অসাধু লোকজন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে অবৈধ লাইন সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে গ্যাস ব্যবহার করছে। এসব অবৈধ সংযোগের গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিটি করপোরেশনের চান্দরা ও গাছা এলাকার দুটি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন বাসা-বাড়ির জন্য অবৈধভাবে স্থাপিত প্রায় তিন কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ স্থানীয় পাঁচশ’ বাসার এক হাজার চারশ’ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও দুইশ’ মিটার পাইপ লাইন অপসারণ করা হয়। এসময় চুলাসহ বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

তিনি আরও জানান, অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যান।

অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী এরশাদ মাহমুদ, উপব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আবু সুফিয়ান ও প্রকৌশলী মোস্তফা মাহবুব, উপব্যবস্থাপক (ইএসএস-গাজী) আব্দুল আলীম রাসেল, সহকারী প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, উপ-সহকারী প্রকৌশলী (মি.ও ভি) সাবিনুর রহমানসহ তিতাস গ্যাস ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম