মানিকগঞ্জের ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৯, ২১:৩০আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২১:৩৬

মানিকগঞ্জের ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

মানিকগঞ্জের ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদেরের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে অনাস্থা এনেছেন ১০ জন ইউপি সদস্য। চেয়ারম্যানের অপসারণের দাবিতে রবিবার (২৯ ডিসেম্বর) মানববন্ধন করেছেন তারা। এছাড়াও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।

তবে অভিযোগের বিষয়ে চেয়ারম্যান আব্দুল কাদের জানান, তিনি দুর্নীতির সঙ্গে জড়িত নন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

এদিকে দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে উপজেলা পরিষদে যাওয়া পথে চার জন ইউপি সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের লোকজনের বিরুদ্ধে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা বলেন, ‘ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে অভিযোগ তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে স্থানীয় সরকার আইনে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অনাস্থার বিষয়টি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হচ্ছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম