আগুন পোহাতে গিয়ে বৃদ্ধ দগ্ধ, হাসপাতালে মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৯, ২০:০৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২০:০৬

আগুন পোহাতে গিয়ে বৃদ্ধ দগ্ধ, হাসপাতালে মৃত্যু মানিকগঞ্জ সদর উপজেলায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মজিবর রহমান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে। তার বাড়ি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড গ্রামে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবর রহমান সোমবার সকালে শীতের কারণে বাড়ির আঙিনায় রান্নার চুলায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন। পরে স্বজনেরা তাকে মুমূর্ষ অবস্থায় মানিকগঞ্জ জেলার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করেন।
স্থানীয় নবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাকিব হোসেন বলেন, ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম