ফেল করে ফ্যানের সঙ্গে ঝুলে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

বরিশাল প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৮

আত্মহত্যার প্রতীকী ছবি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে সাহিদা আক্তার (১৪) নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ফলাফল ঘোষণার পরই আত্মহত্যা করে সে।  তার মরদেহ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসআই নাজমুল হুদা।

সাহিদা নগরীর কাউনিয়া প্রথম গলির বাসিন্দা শাহিন হাওলাদারের মেয়ে। মেডিক্যালের দায়িত্বে থাকা এসআই নাজমুল বলেন, ‘সাহিদা এ বছর সরকারি বালিকা বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফল ঘোষণার পর ওয়েবসাইটে তার ফলাফল অকৃতকার্য দেখে পরিবারের সবার অগোচরে বাসার ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। স্বজনরা উদ্ধার করে মেডিক্যালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য সাদিয়ার মরদেহ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত মামলা দায়ের হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম