সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই বন্ধু গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২০, ০২:১৪আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ০২:১৮

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একজন পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তাদের আদালতে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের আটি হাউজিংয়ের হাজি জলিল মিয়ার বাড়ির তৃতীয় তলায় এই ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলা দায়ের করা হয়। সোমবার রাতে ভুক্তভোগী তরুণী নিজে বাদী সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।  এই মামলায় গ্রেফতার দুজন হলো- পটুয়াখালীর গলাচিপা থানার রতনপুরের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে সোহান হাওলাদার (২১) ও কুমিল্লার দাউদকান্দির ভবানীপুরের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে মেহেদী হাসান (১৯)।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী ও অভিযুক্তরা আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করে। সেই সূত্রে সোহান হাওলাদারের সঙ্গে ওই গার্মেন্টস কর্মীর বিয়ের বিষয়ে কথা বলার জন্য মেহেদী হাসান তার বোনের আটি হাউজিংয়ের বাসায় নিয়ে যায়। সেখানে দুই বন্ধু মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক জানান, ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই গার্মেন্টস কর্মীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী