বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্কুলে ‘মুজিববর্ষ’ পালন শুরু

মাদারীপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২০, ১৭:৩২আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২৩:৫০

মাদারীপুরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্কুলে ‘মুজিববর্ষ’ পালন শুরু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার শিক্ষাজীবনে এক বছর (ক্লাস ফোর) কাটিয়েছেন মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সেই বিদ্যালয়ের পক্ষ থেকে বছরের প্রথম দিনেই ‘মুজিববর্ষ’ পালনের বিভিন্ন কর্মসূচি উদ্বোধন হয়েছে।

উদ্বোধনের পর বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাবেক নৌ-পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যরা। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্কুলে ‘মুজিববর্ষ’ পালন শুরুর অনুষ্ঠানে শাজাহান খান

এসময় শিক্ষার্থীদের উদ্দেশে শাজাহান খান বলেন, ‘শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে।’ বিদ্যালয় চত্বরে বঙ্গবন্ধুর একটি ম্যুরালের উদ্বোধন করেন শাজাহান খান। পরে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম জানান, মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অ্যাসেম্বলিতে প্রতিদিন বঙ্গবন্ধুর আত্মজীবনীর অংশবিশেষ পাঠ করে শোনানো হবে। রক্তদান, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড গ্রহণ করা হবে। তিনি জানান, বঙ্গবন্ধু এই স্কুলে ক্লাস ফোরে পড়ালেখা করেছেন।  

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম