অতিরিক্ত চার্জের কারণে বিস্ফোরণ, পুড়লো ২০ অটোরিকশা

ঝালকাঠি প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২০, ১৮:২১আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৮:২৭

ঝালকাঠির নলছিটির কাণ্ডপাশা এলাকায় একটি গ্যারেজে বিস্ফোরণে পুড়ে গেছে ২০টি অটোরিকশা ও একটি মোটরসাইকেল। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়েছেন গ্যারেজের পাহারাদার লিমন জোমাদ্দার (২৭)। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, কাণ্ডপাশা এলাকায় স্থানীয় মাসুদ খানের একটি গ্যারেজে ২০টি অটোরিকশা চার্জে রাখা ছিল। রাত ১১টার দিকে অতিরিক্ত চার্জের কারণে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়।

অতিরিক্ত চার্জের কারণে বিস্ফোরণ, পুড়লো ২০ অটোরিকশা
খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় গ্যারেজের ভেতরে থাকা ২০ অটোরিকশা ও একটি মোটরসাইকেল। এ সময় গ্যারেজের পাহারাদার লিমন জোমাদ্দার অগ্নিদগ্ধ হন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বুধবার সকালে গুরুতর অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। লিমন কাণ্ডপাশা গ্রামের কামাল জোমাদ্দারের ছেলে।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্যারেজটিতে অটোরিকশার ব্যাটারি, গ্যাস সিলিণ্ডার ও এসিড ছিল। অতিরিক্ত চার্জের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম