শীতের বৃষ্টিতে কক্সবাজারে ভোগান্তি (ভিডিও)

কক্সবাজার প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২০, ১৯:২৮আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২০:১৩

কক্সবাজারে বৃষ্টি ইংরেজী নতুন বছরের প্রথম দিনে দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে বৃষ্টি হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে মেঘলা আকাশ ও পরে অঝোরধারায় বৃষ্টি নেমে আছে। বছরের প্রথম দিন বই উৎসবে অংশ নিতে যাওয়া শিক্ষার্থী, অভিভাবক, অফিসগামী মানুষসহ অনেককে দুর্ভোগে পড়তে হয়েছে। সড়ক ও রাস্তায় পানি জমে কাদায় ভরে গেছে। বৃষ্টির কারণে শীতের মাত্রা বেড়ে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বৃষ্টির সময় মহেশখালীতে  বজ্রাঘাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ‘সকাল ও দুপুরে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং আরও দুই দিন (২ ও ৩ জানুয়ারি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় প্রচণ্ড শীত ও শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে সমুদ্র বন্দরের জন্য কোনও ধরনের সংকেত নেই।’ কক্সবাজারে বৃষ্টি

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম জানিয়েছেন, ‘বুধবার সকালে বৃষ্টি হচ্ছিল। এসময় প্রতিদিনের মতো শ্রমিকরা লবণ মাঠে কাজ করছিলেন। এক পর্যায়ে বজ্রপাতের কবলে পড়েন আহমদ কবির (২৮) ও নুরুল আলম (৩৬) । এ ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এছাড়াও আরও দুই শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারিনি।’

এদিকে সকাল ও দুপুরের আকস্মিক বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ও পথচারীরা। বিশেষ করে সকালে কক্সবাজার শহরের কবিতা চত্বর এলাকায় প্রস্তাবিত শেখ রাসেল শিশুপার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত বই উৎসবে আসা শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে বেশি।

কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী শেহেবা মুনতাহিনা জানায়, ‘নতুন বছরের নতুন বইয়ের জন্য এসেছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টি হওয়ায় শুধু আমি নই, আমার নতুন বইগুলোও ভিজে গেছে। এতে আমি খুব কষ্ট পেয়েছি।’

বই উৎসবে আসা অভিভাবক শফিকুর রহমান বলেন, ‘সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও পরে যে হঠাৎ এভাবে বৃষ্টি হবে চিন্তাও করিনি। একদিকে ছাতা নেই, অন্যদিকে বই উৎসব অনুষ্ঠানে ত্রিপলের ছাউনিও নেই। এছাড়াও আশপাশে এমন কোনও ছাউনিও নেই যেখানে আশ্রয় নিয়ে বৃষ্টি থেকে বাঁচবো। বাধ্য হয়েই বৃষ্টিতে ভিজতে হয়েছে।’ কক্সবাজারে বৃষ্টি

আকস্মিক বৃষ্টিতে সদ্য শুরু হওয়া লবণ মাঠের উৎপাদিত লবণ, শীতকালিন সবজিসহ নানা ফসলি ক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

সদরের লবণ চাষী সমিতির সভাপতি মোরশেদ রহমান খোকন জানান, ‘আকস্মিক বৃষ্টিতে লবণ চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চলতি লবণ মৌসুমে ৬১ হাজার একর জমিতে লবণ চাষ হয়েছে। মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় প্রায় কোটি টাকার লবণ নষ্ট হয়ে গেছে।’

কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আবুল কাশেম দাবি করেন, ‘লবণের ক্ষতির বিষয়টি এখনই বলতে পারছি না। বিষয়টি আমার জানা নেই। তবে শীতকালীন সবজি ও কৃষিক্ষেত্রে বৃষ্টিতে উপকার হয়েছে।’

 

/এমআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম