মোংলা বন্দরে জাহাজডুবি, ১৪ নাবিক উদ্ধার

মোংলা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২০, ১২:১৭আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১২:৩৭

মোংলা বন্দরের বহির্নোঙর (ফাইল ছবি) মোংলা বন্দরের ফেয়ারওয়ে (বহির্নোঙর) এলাকায় সারবোঝাই একটি কার্গো (লাইটারেজ) জাহাজ ডুবে গেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনার পরপরই জাহাজের ১৪ নাবিককে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদের সুন্দরবনে কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে রাখা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ঘন কুয়াশায় দিক হারিয়ে জাহাজটি দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছেন বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন।

ইমতিয়াজ আলম কোস্টগার্ডে দুবলা ক্যাম্পের বরাত দিয়ে বলেন, “আজ ভোরে বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন মেহের আলী এলাকায় ‘নিউ পারভিন-২’ নামে একটি কার্গো জাহাজ ডুবতে দেখে আমাদের টহলরত কোস্টগার্ড সদস্যরা সেখানে ছুটে যান। পরে ওই জাহাজের ১৪ জন নাবিককে নিরাপদে সরিয়ে নিয়ে আসেন তারা।”

উদ্ধারকৃত নাবিকরা হলেন- জামাল হোসেন, উজ্জল হোসেন, আরাফাত হোসেন, সালমান মোল্লা, শাহাদাৎ হোসেন, হারুন মোল্লা, জাহাঙ্গীর আলম, রবিন শেখ, মাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, আরিফ হোসেন, হাসান শেখ, মানিক শেখ ও ইমাম হোসেন। এদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম ও খুলনা জেলায় বলে জানান ইমতিয়াজ।

এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন জানান, “গত ১ জানুয়ারি রাতে বন্দরের ফেয়ারওয়েতে অবস্থানরত লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি এন্টিগোনি’ থেকে সার নিয়ে ‘নিউ পারভিন-২’ নামে একটি কার্গো জাহাজ মোংলা বন্দরের দিকে আসছিল। মাঝখানে ঘন কুয়াশায় দিক হারিয়ে বন্দর চ্যানেল ফেয়ারওয়ের বাইরে দুর্ঘটনার কবলে পড়ে নিউ পারভিন-২। তবে বন্দর চ্যানেল নিরাপদ আছে।”

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম