১০ বছর কারাদণ্ডের পরদিনই জামিনে মুক্তি

বান্দরবান প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২০, ১৪:৪১আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১৫:৩৬

সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ বছর কারাদণ্ডের একদিন পর বৃহস্পতিবার (২ জানুয়ারি) জামিনে মুক্তি পেয়েছেন বান্দরবান সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস। এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বান্দরবানের থানচি উপজেলার প্রাতাপাড়ায় অবৈধভাবে ইটভাঁটা নির্মাণের অভিযোগে তার ১০ বছরের কারাদণ্ড ও ১৭ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদফতরের স্পেশাল ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
দণ্ড পাওয়ার পর বৃহস্পতিবার আবদুল কুদ্দুস জামিন চেয়ে জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন। এদিন বেলা ৩টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আপিল শুনানি শেষে ৫০ হাজার টাকার বন্ডে দুজন ব্যক্তির জিম্মায় এক মাসের জন্য তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থানচির প্রাতাপাড়ার পাশে সরকারি নিয়ম না মেনে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস, বিপ্লব মারমা, মো. আইয়ুব ও খামলাই যৌথভাবে ইটভাঁটা তৈরি করে ইট তৈরির কাজ করছিলেন। এ খবরের ভিত্তিতে মঙ্গলবার পরিবেশ অধিদফতরের স্পেশাল ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বিশেষ অভিযান পরিচালনা করেন। ওই দিন রাতেই সদর উপজেলার সাবেক চেয়ারম্যানকে পরিবেশ সংরক্ষণ আইন-২০১৩ এর ১৪, ১৫, ১৬ ও ১৮ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০ বছরের কারাদণ্ড ও ১৭ লাখ টাকা জরিমানা করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী