‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’-এ যোগ দিলেন জামায়াত নেতা আবু হেনা

কক্সবাজার প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২০, ১৬:৫৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১৭:২৮

‘জন আকাঙ্খার বাংলাদেশ’-এ যোগ দিলেন জামায়াত নেতা আবু হেনা

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মনজুর ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’-এ যোগ দিয়েছেন দলটির প্রভাবশালী নেতা আবু হেনা এরশাদ হোসেন সাজু। শুক্রবার সকালে কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত কর্মশালায় তিনি নিজ অনুসারীদের নিয়ে এই সংগঠনে যোগ দেন। দুইদিন ব্যাপী ওই কর্মশালার আয়োজন করে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’।

উল্লেখ্য জামায়াত নেতা আবু হেনা এরশাদ হোসেন সাজু গত জাতীয় নির্বাচনে লালমনিরহাট-১ আসন থেকে ২০ দলীয় জোটের প্রার্থী ছিলেন। যোগদানের পর তিনি তার বক্তব্যে জামায়াত থেকে পদত্যাগ করে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’-এ যুক্ত হবার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ধর্ম ও মুক্তিযুদ্ধকে ব্যবসার পণ্য বানানো খুবই দুঃখজনক। অধিকার প্রতিষ্ঠার রাজনীতিই হল প্রকৃত বাংলাদেশ গঠনের সহায়ক।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মজিবুর রহমান মনজু। তিনি বলেন, দেশে চলমান রাজনীতি নিয়ে মানুষ হতাশ। আশার আলো দেখা যাচ্ছে না। হতাশার মাঝেই আমরা রাজনীতিতে নতুন দ্বার উন্মোচন করবো। একটি রাজনৈতিক উদ্যোগ অনেক কঠিন। তবু শক্ত মনোবলে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ইতিবাচক রাজনীতি করবো।

এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’-এর কক্সবাজারের সমন্বয়ক জাহাঙ্গীর কাশেম, মাস্টার শফিকুল হকসহ আরো অনেকে। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল আলার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান এ এফ এম সোলায়মান চৌধুরী।

গত বছরের ২৭ এপ্রিল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’। এর আগে, জামায়াতে ইসলামীতে বিভক্তির অভিযোগ এনে গত ১৫ ফেব্রুয়ারি দল থেকে বহিষ্কার করা হয় মনজুকে। ওই দিনই লন্ডনে অবস্থানরত সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক স্বেচ্ছায় জামায়াত থেকে পদত্যাগ করেন। ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনজু জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর মজলিসে শুরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দলের সাংগঠনিক নেতৃত্বে তার সক্রিয়তা না থাকলেও জামায়াতের তাত্ত্বিক পর্যায়ে মনজুর বেশ ভালো অবস্থান ছিল।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক