শীতার্ত মানুষের মাঝে গণশিক্ষা প্রতিমন্ত্রীর কম্বল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২০, ১৭:১৯আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৭:৪৬

গণশিক্ষা প্রতিমন্ত্রীর কম্বল বিতরণ

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় চরাঞ্চলের ১২ শতাধিক শীতার্ত ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে চিলমারী উপজেলার থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিজ উদ্যোগে এসব কম্বল বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারসহ অনেকে।

এসময় জাকির হোসেন বলেন, অসহায় দরিদ্র মানুষ যাতে শীতে কষ্ট না পায়, এজন্য সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। কোনও মানুষই শীতে কষ্ট পাবে না।

/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম