রোগী সেজে ভুয়া চিকিৎসক ধরলেন এসিল্যান্ড

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২০, ১৭:৪১আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৮:১৪

রোগী সেজে ভুয়া চিকিৎসক ধরলেন এসিল্যান্ড

টাঙ্গাইলের মির্জাপুরে রোগী সেজে এক ভুয়া চিকিৎসককে ধরলেন সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক। শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার গোড়াই এলাকার ঢাকা হোমিও হল নামক একটি ক্লিনিকে রোগী সেজে তিনি ইব্রাহীম খলিল নামের ওই ভুয়া চিকিৎসককে আটক করেন। অভিযুক্ত খলিল জামালপুর জেলার তারা শেখের ছেলে।

জানা যায়, অন্য চিকিৎসকের প্যাড ও সিল ব্যবহার করে উপজেলার গোড়াইয়ে ঢাকা হোমিও হলে চিকিৎসা দিয়ে আসছিলেন ইব্রাহীম খলিল। শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার মঈনুল হক নিজেই রোগী সেজে সেখানে হাজির হন। এ সময় তিনি ইব্রাহীম খলিলের কাছে তার সনদপত্র দেখতে চান। কিন্তু কথিত চিকিৎসক ইব্রাহীম সনদ দেখাতে ব্যর্থ হন। পরে তাকে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা ও ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

মঈনুল হক বলেন, ‘ইব্রাহীম খলিল দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন। ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।’

/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম