সারাদেশে ৪০ লাখ কম্বল বিতরণ করেছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২০, ২১:০২আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২১:০৭

নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় ত্রাণ প্রতিমন্ত্রী

শীত মোকাবিলায় এখন পর্যন্ত সারাদেশে ৪০ লাখ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও আপদকালীন ফান্ড হিসেবে শীতবস্ত্র কেনার জন্য প্রতি জেলায় ১০ লাখ টাকা এবং শিশুদের খাবার ও পোষাক কেনার জন্য তিন লাখ করে টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি বিশেষ বার্তা দিয়েছেন, শীতে যাতে একটি মানুষও কষ্ট না পায়। এ সময় দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

পরে প্রতিমন্ত্রী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল, শুকনো খাবার, শিশুখাদ্য ও শিশুদের জন্য শীতবস্ত্র বিতরণ করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, এবারে শীতার্ত মানুষের মাঝে ৪৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। নতুন করে আরও ২০ হাজার কম্বল বরাদ্দ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে, মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মোহসীন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সহ-সভাপতি হাফিজুর রশিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম