অন্য বন্দরগুলোর সমান মজুরি দাবি বেনাপোল হ্যান্ডলিং শ্রমিকদের

বেনাপোল প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২০, ২২:৪০আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২২:৪৯

দেশের অন্য স্থলবন্দরের শ্রমিকদের সমান মজুরির দাবিতে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিকদের মানববন্ধন।

দেশের অন্য বন্দরগুলোতে হ্যান্ডলিং শ্রমিকদের যে রেটে মজুরি দেওয়া হয় তার প্রায় অর্ধেক মজুরি পাওয়ার অভিযোগ তুলেছেন বেনাপোলের হ্যান্ডলিং শ্রমিকরা। তাই সমান রেটে মজুরির দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। শনিবার (৪ জানুয়ারি) বেনাপোল স্থলবন্দরের রাজস্ব দফতরের সামনে দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন করে এ দাবি জানিয়েছেন তারা।

এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক (৯২৫) এর সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদ।

এ সময় (৯২৫) এর সভাপতি রাজু আহমেদ বলেন, দেশের মোংলা বন্দর, বুড়িমারী বন্দর, চিটাগাং বন্দরসহ অন্য বন্দরগুলোতে  আমদানি করা মালামাল লোড-আনলোডের জন্য শ্রমিকদের মজুরি প্রতি টন ৩০.৫৩ টাকা হলেও বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের জন্য মাত্র প্রতি টন ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। একই দেশের অভ্যন্তরে দুই নিয়ম চলতে পারে না। আমাদের মজুরি বাড়ানোর ব্যাপারে বন্দর কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালে কর্তৃপক্ষ বিবেচনা করে টেন্ডার আহ্বান করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। কিন্ত বন্দর কর্তৃপক্ষ আমাদের কথা বিবেচনা না করে শ্রমিক ঠিকাদার নিয়োগের টেন্ডার দিয়েছেন আরও কম রেটে। তাই আমাদের দাবি ন্যূনতম মজুরি নির্ধারণ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

বেনাপোলের সব শ্রমিক ভাইদের পরিবারের কথা চিন্তা করে এই নিম্নদরে দরপত্র প্রত্যাহার জানিয়ে ও অন্যান্য বন্দরের মতো বেনাপোল বন্দরের শ্রমিকদের সর্বোচ্চ ন্যায্যমূল্যে মজুরি দেওয়ার আহ্বান জানান তিনি। যদি তাদের এই দাবি পূরণ না হয় তবে আগামীতে আরও কর্মসূচি নেওয়া হবে বলেও তিনি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ৮৯১ ইউনিয়নের  সভাপতি কলিমউল্লাহ, সহ-সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানে, যুগ্ন-সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক (৯২৫) ইউনিয়নের সহ-সভাপতি আ. রশিদ মল্লিক, সাংগঠনিক সম্পাদক সাহাজ্জুল হোসেন প্রমুখ।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম