প্রশিক্ষণ নিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই উপার্জন সম্ভব: শিক্ষা উপমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২০, ১৯:৫৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২০:০৪

বক্তব্য দিচ্ছেন শিক্ষা উপমন্ত্রী শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘দেশে আন্তর্জাতিক মানের আইসিটি ভবন হয়েছে। এখান থেকে শিক্ষিত বেকার যুবকরা প্রশিক্ষণ নিয়ে আউটসোর্সিংয়ের কাজ করে ঘরে বসেই বিদেশ থেকে টাকা উপার্জন করতে পারবেন। এরই মধ্যে অনেক ছেলেমেয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে টাকা উপার্জন করে জীবিকা নির্বাহ করছেন।’

রবিবার (৫ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘সুশিক্ষিত মানুষ হিসেবে সবাইকে মাথায় রাখতে হবে, পৃথিবীর কোনও পেশা বা কোনও কাজই অসম্মানের নয়।  দক্ষতা অর্জনের ক্ষেত্রে কোনও পেশাকেই হেলাফেলা করলে চলবে না। উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি জীবিকা অর্জনের জন্য হাতেকলমে কাজ করে উন্নত দেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা অনেক সুযোগ সৃষ্টি করছেন। সরকার আগামী প্রজন্মের জন্য প্রযুক্তিগত সুযোগ-সুবিধা সৃষ্টি করে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছে। এই সুবিধা গ্রহণ করে আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ নিতে পারবে শিক্ষার্থীরা।’

নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি আরজু রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন– নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) খোরশেদ আলম, জেলা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঞ্জুরুল হাসান, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের