টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২০, ০৩:২১আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০৩:৩৩

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দেড় লাখ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। রবিবার (৫ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা দক্ষিণ গ্রামের উমর খাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলো- হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) ও একই ক্যাস্পের হোসেনে আহম্মদের ছেলে জাবেদ ইকবাল (২১)। তারা দুজনই পুরাতন রোহিঙ্গা। 

র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান এনে জাদিমুরার টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে খালি জায়গায় কারবারিরা ইয়াবা বেচা-কেনা করছে- এমন খবরে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় ধাওয়া করে ওই দুজন মাদক কারবারি রোহিঙ্গাকে আটক করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘আটক যুবকদের কাছ থেকে ইয়াবা ভর্তি বস্তা উদ্ধার করা হয়েছে। বস্তার ভেতর থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার দাম ৭ কোটি ৫০ লাখ টাকা। ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।’ 

/এনএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম