সহপাঠীর ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যু

ফেনী প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২০, ২০:৫০আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২১:০৩

ফেনী ফেনীর ছাগলনাইয়ায় সহপাঠীর ক্রিকেট ব্যাটের আঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) ভোরে  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল ইসলাম (১৩) মারা যায়। এ ঘটনায় তার সহপাঠী রিয়াজ উদ্দিনকে আটক করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতেই রিয়াজ উদ্দিনকে আটক করে পুলিশ। নিহতের স্বজনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ওসি জানান, ‘রবিবার বিকালে উপজেলার মহামায়া ইউনিয়নের এলনা পাথর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম ও রিয়াজ উদ্দিনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রিয়াজ উদ্দিন তার হাতে থাকা ব্যাট দিয়ে  আশরাফুলের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয় ছেলেটি। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে সে মারা যায়।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম